থিসারা পেরেরাকে আর দেখা যাবে না শ্রীলঙ্কার জার্সিতে
দি নিউজ লায়ন; থিসারা পেরেরাকে আর দেখা যাবে না শ্রীলঙ্কার জার্সিতে। সোমবার এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেছেন। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ২৫৬টি ম্যাচ। রান করেছেন ৩ হাজার ৭৭৫। উইকেট নিয়েছেন ২৩৭টি। অবসরের আগ পর্যন্ত থিসারা লঙ্কান জার্সিতে সবচেয়ে বেশি খেলেছেন ওয়ানডে।
১৬৬টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ৩৩৮ রান। সেঞ্চুরি ১টি ও হাফসেঞ্চুরি ১০টি। উইকেট নিয়েছেন ১৭৫টি। সর্বোচ্চ ৪৪ রান দিয়ে ৬ উইকেট। এদিকে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি খেলেন ৮৪টি ম্যাচ। এ সময় ব্যাট হাতে ১২০৪ রান করেন। কোনো সেঞ্চুরি নেই, তবে হাফসেঞ্চুরি রয়েছে ৩টি।
এই ফরম্যাটে উইকেট নিয়েছেন ৫১টি।এর আগে ২০০৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন পেরেরা। ২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। ২০১২ সাল পর্যন্ত ৬টি টেস্টে ব্যাট হাতে ২০৩ রান করেন। আর বল হাতে নিয়েছেন ১১ উইকেট। ২০১২সালের পর থেকে লঙ্কানদের সাদাপোশাকে আর দেখা যায়নি তাকে।

Post a Comment